ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

পিরোজপুরের কাউখালীতে গাছের ডাল ও পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠালগাছে উঠে পাতা ও ডাল কাটছিলেন হাইজুল হক। এ সময় গাছের সঙ্গে থাকা কাউখালী-ভান্ডারিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

আপলোড সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬