ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোজাম্মেল হকের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ঢাকার আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন। এর আগে, ২০২৫ সালের অক্টোবরে আদাবরে রুবেল হত্যা মামলায় মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। তাকে ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় রুবেল গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

মোজাম্মেল হকের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট

আপলোড সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬