ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইওনিয়ার বেইজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) জিসিভি সার্ভাররুমসহ আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি মঙ্গলবার জানা যায়। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেইজসহ বিএইসি-এর আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিএইসি-এর ওই অংশের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রকল্পের দায়িত্বশীল এক সূত্র জানায়, পাইওনিয়ার বেইজ প্রকল্পের মূল কার্যক্রমের অংশ নয়; এটি একটি অক্সিলারী (সহায়ক) অংশ। অগ্নিকাণ্ডের কারণে প্রকল্পের মূল কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।

তবে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা বা স্যাবোটাজের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা

আপলোড সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬