ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে ৮ মাসেও হিন্দুধর্মের বই না পাওয়ার অভিযোগ ২৪ শিক্ষার্থীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষাবর্ষ শুরুর ৮ মাস পরেও সুন্দরদীঘি শিবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২৪ শিক্ষার্থী হিন্দুধর্মের বই পায়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চম শ্রেণির ৩১ জন হিন্দু শিক্ষার্থীর মধ্যে ২৪ জন বই না পাওয়ার অভিযোগ করেছেন। বিউটি রানী, নন্দিতা শর্মা, প্রণব রায়, অনুপ দায় এবং সত্যজিৎ রায়সহ বেশ কয়েকজন শিক্ষার্থী এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষের শুরুতে ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যবই বিতরণ করা হয়। দেবীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণিতে মোট ১ হাজার ২৮২ জন হিন্দু শিক্ষার্থী রয়েছে এবং তাদের জন্য সমসংখ্যক বই সরবরাহের কথা ছিল।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার জানান, এ বছর পঞ্চম শ্রেণির হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই পাওয়া যায়নি। তিনি বলেন, “যে কয়েকটি বই পেয়েছি, তা দিয়ে শিক্ষার্থীদের গ্রুপ করে পড়ানো হচ্ছে।”

ফুলবাড়ি ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদা জানান, বিদ্যালয়ে বই না পাওয়ার বিষয়টি তার কাছে জানানো হয়েছিল, তবে প্রধান শিক্ষক বিষয়টি জানাননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, “বই বিতরণের দায়িত্ব সহকারী শিক্ষা কর্মকর্তাদের। ওই বিদ্যালয়ে বই না পাওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি।”

এদিকে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, “বিষয়টি জানলাম। শিক্ষার্থীরা কেন এখনও বই পায়নি, সে বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

দেবীগঞ্জে ৮ মাসেও হিন্দুধর্মের বই না পাওয়ার অভিযোগ ২৪ শিক্ষার্থীর

আপলোড সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬