ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেবা আইন পরিবর্তনের বিরুদ্ধে রফিকুল ইসলাম মাদানীর সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ইসলামিক উত্তরাধিকার ও হেবা (দান) সংক্রান্ত আইনে পরিবর্তনের উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ধর্মীয় বিধানে ‘অতিরিক্ত মাতব্বরি’ না করার আহ্বান জানিয়ে আল্লাহর প্রণীত আইনকেই সর্বাধিক কল্যাণকর হিসেবে উল্লেখ করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাবা-মায়ের প্রতি দরদ দেখাতে গিয়ে হেবা আইন পরিবর্তন করা হলে ভবিষ্যতে সম্পত্তির বণ্টনে সমস্যা দেখা দিতে পারে। তিনি বলেন, ‘এটি দরদ-দরদ খেলা বন্ধ করার সময়।’

মাদানী আরও বলেন, ‘আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি যা আইন করেছেন, তা সকলের কল্যাণের জন্যই। এখানে অতিরিক্ত মাতব্বরির কিছু নেই।’

তিনি বলেন, ‘রবের হুকুম বুঝে না আসলেও, এর মধ্যে কল্যাণ মেনে নেওয়ার নামই ঈমান। আর যে মানে, সে-ই মুসলিম।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

হেবা আইন পরিবর্তনের বিরুদ্ধে রফিকুল ইসলাম মাদানীর সতর্কবার্তা

আপলোড সময় : ১২:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬