ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নাগরিকদের অংশ না নেওয়ার আহ্বান বাঘায়ির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেছেন, যে যুদ্ধ তারা কখনো বেছে নেয়নি, সেই যুদ্ধে মার্কিন নাগরিকদের বলির পাঁঠা বানানো উচিত নয়।

বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি মতামতধর্মী নিবন্ধের ছবি যুক্ত করা হয়। ওই নিবন্ধে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানে তরুণদের অংশ নিতে উৎসাহিত করতে তাদের ঋণ মওকুফের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমেরিকানরা! নিজেদের একটি প্রশ্ন করুন, ইসরায়েল যে যুদ্ধ চালিয়ে যেতে ও আরও বিস্তৃত করতে চায়, সেই যুদ্ধে লড়াই ও মৃত্যুর বিনিময়ে আপনাদের ছেলে-মেয়েদের ঋণ মওকুফের প্রস্তাব দেওয়া হবে কেন?’

বাঘায়ি জেরুজালেম পোস্টের নিবন্ধটির প্রসঙ্গ টেনে বলেন, সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকানদের নিয়োগ দিতে শিক্ষাঋণ ও ক্রেডিট কার্ডের ঋণকে ব্যবহার করার কথা বলা হয়েছে।

তিনি মার্কিন অভিভাবকদের নিজেদের সন্তানদের এ ধরনের যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানান। বাঘায়ি বলেন, ‘কেউ যেন আপনাদের সন্তানদের তাদের অবৈধ 'নিজেদের পছন্দের যুদ্ধে' ভাড়াটে সৈন্যে পরিণত করতে না পারে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নাগরিকদের অংশ না নেওয়ার আহ্বান বাঘায়ির

আপলোড সময় : ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬