ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বললেন প্রধান বিচারপতি এজেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকস বিচারব্যবস্থার প্রধানদের বৈঠকে এ মন্তব্য করেন।

এজেই ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তেহরানের সার্বভৌমত্বের ওপর হামলার নিন্দা জানাতে। তিনি ইরানের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের ন্যায়বিচার বেশি প্রয়োজন। এমন ন্যায়বিচার, যা রাজনৈতিক বিবেচনার কাছে আইনের শাসনকে বিসর্জন দেবে না।’

এজেই আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে ইরানের জনগণকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট দৃষ্টান্ত’ হিসেবে চিহ্নিত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বললেন প্রধান বিচারপতি এজেই

আপলোড সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬