ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল আসার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল এসেছে। মিটার নেই এবং বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি, অথচ আগস্ট মাসের বিল তৈরি হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার।

ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়। নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। নতুন মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেছেন, কিন্তু মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকার বিল এসেছে।

তথ্য অনুযায়ী, নিমাই চন্দ্র সরকারের বাসায় মোট চারটি মিটার রয়েছে। নতুন মিটার স্থাপনের জন্য একটি ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়েছে। তবে তার নামে পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে, যার মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল ৬৯২ টাকা ধরা হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় বিস্ময় দেখা দিয়েছে।

তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে।’ তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুল হয়ে গেছে।’

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম জানান, ‘সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে।’ তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

জামালপুরে বিদ্যুৎ সংযোগ ছাড়াই ৬৯২ টাকার বিল আসার অভিযোগ

আপলোড সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬