ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরের ৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষকের ৯৭টি পদও ফাঁকা রয়েছে, যা বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের পাঠদানে নেতিবাচক প্রভাব ফেলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলায় মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নির্দেশনা মানতে অনেকে অনীহা দেখাচ্ছেন, যা পাঠদানে প্রভাব ফেলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অভিভাবকরা শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাচ্ছে এবং অনেক অভিভাবক সন্তানদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে বাধ্য হচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ৫ জন

হরিপুরের ৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

আপলোড সময় : ০১:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬