ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আহ্বান: পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে কঠোর ও শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন।

তিনি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা

রাষ্ট্রপতির আহ্বান: পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আপলোড সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬