ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। মামলাটি তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই), এবং একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি সারাং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিং ভোসলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। দিশার বাবা সতীশ সালিয়ান গত বছর মেয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আদালতে আবেদন করেছিলেন, যেখানে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নামও উল্লেখ করা হয়।

২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে মারা যান দিশা সালিয়ান। মুম্বাই পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল, তবে সতীশ সালিয়ান মেয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নেননি।

দিশার বাবার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল এবং পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই পুরো ঘটনাটি নতুন করে খতিয়ে দেখবে। তদন্তে গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেলে দ্রুত অভিযোগপত্র দাখিল করতে হবে।

আদালত উল্লেখ করেছে, তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা উচিত নয়। সরকারি আইনজীবী শিশির হিরে জানান, দিশার মৃত্যুর ঘটনায় কাউকে অভিযুক্ত করার মতো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআই প্রতিবেদনে নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর

দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

আপলোড সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬