ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজনের তারিখ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সা’দপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে।’ তিনি জানান, বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে এবং সবার সঙ্গে আলোচনা শেষে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সাদপন্থিদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, জানুয়ারি মাসে জুবায়েরপন্থিদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করতে চায়। অথবা চলতি নভেম্বরের শেষ দিকে আগে ইজতেমা করতে চায়।

এসময় তিনি উল্লেখ করেন, জুবায়েরপন্থিদের প্রস্তাব সাদপন্থিরা যেন অন্য কোথাও ইজতেমা করে, তবে সাদপন্থিরা এতে একমত নন।

মাওলানা সাদের দেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা উপলক্ষে মাওলানা সাদের দেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজনের তারিখ ঘোষণা

আপলোড সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬