ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ৫ জন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালীন জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হামলা চালান। জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে তারা আমাদের ওপর হামলা চালায়।’

এদিকে হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে স্লোগান দেন। জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যায় স্বজন হারানোদের শোক পালনের জায়গা সংকট

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ৫ জন

আপলোড সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬