ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করেছে। মামলায় ৫০-৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় সাবেক কাউন্সিলর খাত্তাব মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন।

মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় অনুষ্ঠিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা দুই দফায় প্রতিবাদ মিছিল করেন। ওসি শহিদুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাবিতে শিক্ষার্থীদের মানসিক সংকট বাড়ছে, সেবা নিতে আগ্রহী

গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

আপলোড সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬