ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

নোয়াখালীর সেনবাগের উত্তর মানিকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন মারধরে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কানকিরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসি বৈঠক থেকে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা চালানো হয়।

হামলার পর স্থানীয়রা হারুনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানিয়েছেন, হামলার ঘটনার খবর পেয়েছেন এবং বিএনপি নেতা হারুনের অবস্থা গুরুতর। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ০৪:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬