ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পাচারকালে ৪০ বস্তু সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৪০ বস্তু সার আটক করেছেন স্থানীয় লোকজন। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকায় রাস্তা থেকে এই সারগুলো আটক করা হয়। পরে প্রশাসন সেগুলো কৃষকদের কাছে উন্মুক্ত নিলামে বিক্রি করে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ বুধবার রাতে সারগুলো আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা এবং লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তু সার জব্দ করেন।

জানা যায়, উপজেলার লাহুড়িয়া বাজারের সারের সাব ডিলার মো. আলিমের দোকানে এই সারগুলো অবৈধভাবে নেওয়া হচ্ছিল। নড়াইল সদর উপজেলার ফেূি বাজার থেকে সারগুলো কেনা হয়েছিল। অভিযুক্ত আলিম শেখ বলেন, এলাকায় কৃষকের সার সংকট থাকায় তিনি ফেদি বাজার থেকে ৪০ বস্তু সার ক্রয় করতে গিয়েছিলেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সারসহ একটি নসিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্ত করা হবে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৪০ বস্তু সার জব্দ করে কৃষকদের মাঝে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরিপুরের ৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

নড়াইলে পাচারকালে ৪০ বস্তু সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

আপলোড সময় : ১২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬