ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারীর হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি কামরুল আহসান ক্লিনিকের দরজার তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের জানালে চুরির ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করে।

প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম, ল্যাপটপ, আইপিএসের ব্যাটারি, ওয়াইফাই রাউডারসহ অন্যান্য সামগ্রী রয়েছে। তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, "এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, আশা করি প্রশাসন খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনবে।"

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, "চুরির ঘটনা শুনেছি, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা

আপলোড সময় : ০৪:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬