জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকটি বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় এবং এতে দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা অংশ নেন। বেলা ১১টার পরপরই সাংবাদিকরা বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন এবং পূর্ব নির্ধারিত সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতে জামায়াত নেতারা জানান, তারা দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে উল্লেখ করেন তারা।
বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























