ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি মানেই জনগণ, বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই বাংলাদেশ।’ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কালাম সিদ্দিকী বলেন, ‘আমরা স্বপ্ন দেখবো, পরিকল্পনা করবো, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন নিয়ে কাজ করবো।’ তিনি মির্জাপুরবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

গণজমায়েত অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর শহরের প্রধান সড়কে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। এ ছাড়া, দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা চত্ত্বরের পুকুরে পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে মির্জাপুরের বিভিন্ন ইউনিয়নেও আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

আপলোড সময় : ০৫:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬