ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার ভিডিও বার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১২ Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নেওয়ার অভিযোগের একদিন পর তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে তামান্না জানান, তিনি এখন আর ফিরে যেতে চান না এবং যেখানে গেছেন, সেখানেই থাকবেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশিত ভিডিও বার্তায় তামান্না আক্তারকে তার দুই পাশে ছয়জন নারী এবং সামনে একজন পুরুষসহ দেখা যায়। ভিডিওর পটভূমিতে অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদও উপস্থিত ছিলেন।

ভিডিওতে তামান্না বলেন, ‘আমি যেমনেই আইছি, জোর কইরা হউক, নিজের ইচ্ছায় হউক, যেমনেই হউক। আইছিতো আইছিই। এহন যদি যাইগাও, গেলেও তো আমার মান-সম্মান ফিরা আইতো না।’

এর আগে রোববার (৩০ আগস্ট) বিকেলে হাজিপুর বাজার এলাকায় বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদলকর্মী আতিকুর রহমান মিয়াদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামান্না আক্তারের সঙ্গে আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের পর নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা মাইক্রোবাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, ওই দলে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক ছিলেন এবং তাদের মধ্যে আতিকুর রহমান মিয়াদ নেতৃত্ব দিচ্ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার ভিডিও বার্তা

আপলোড সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬