ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর সোলায়মানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি জুয়েল আকরাম রিপন।

জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাস থেকে মাদ্রাসার সুপার আব্দুল মান্নান প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দিচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার তার কাছে হিসাব চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে মাদ্রাসার সভাপতি একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু সুপার ওই কমিটিকে হিসাব দিতে ব্যর্থ হন।

গত ২০ আগস্ট, আব্দুল মান্নান মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জুলাই মাসের বেতন বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৯৪ টাকা অগ্রণী ব্যাংক থেকে তুলে নেন। তিনি সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে তিনি সাক্ষর জালিয়াতির বিষয়টি অস্বীকার করলেও পরে ব্যাংকের প্রমাণ দেখানোর পর বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় মাদ্রাসা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক টিউলিজ রহমান বলেন, সুপার সবসময় খারাপ আচরণ করেন এবং নিয়মিত মাদ্রাসায় আসেন না। তিনি শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে ঝামেলা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত রিপোর্ট পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজের জয়

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ

আপলোড সময় : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬