ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব নাকচ, পরিবার জানালেন তিনি ভালো আছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নাকচ করেছে তার পরিবার। বর্তমানে উন্নত চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত এই অভিনেতা ভালো আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে তার মস্তিষ্কের সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি চূড়ান্ত করবেন।

এদিকে, ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভিত্তিহীন মৃত্যুসংবাদ প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে নিসচার কেন্দ্রীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রায় ১২০টি শাখা। বিবৃতিতে গুজবের মূল উৎস খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

নিসচার মহাসচিব লিটন এরশাদ দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “সবার আগে সংবাদ” দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না।

উল্লেখ্য, দূরারোগ্য ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল মাস থেকে লন্ডনে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সম্প্রতি তিনি ১০ দিনের জন্য দেশে এসেছিলেন এবং পরবর্তী চিকিৎসার জন্য গত সপ্তাহে পুনরায় লন্ডনে পৌঁছান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে পাওনাদারদের চাপের পর ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে নিখোঁজ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব নাকচ, পরিবার জানালেন তিনি ভালো আছেন

আপলোড সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬