ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী মাহি গাড়ি ব্যবসায় যুক্ত হলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ের পাশাপাশি এবার গাড়ি ব্যবসায় যুক্ত হয়েছেন। তিনি ‘স্পিডটাচ অটোস’ নামের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন উদ্যোগ সম্পর্কে জানান, “আমার ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে এই কোম্পানির জার্নিতে অবদান রাখতে চাই। স্পিডটাচ অটোসের মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “অনেক দিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে পরিকল্পনা করছিলাম। মূলত দুটি ভিন্ন ব্যবসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। প্রথমে আনুষ্ঠানিকভাবে গাড়ি ব্যবসার কথা সবাইকে জানালাম। আশা করছি, শিগগির অন্যটির খবরও জানাতে পারব।”

গত দুই বছর ধরে মাহি অভিনয়ে তুলনামূলক কম সময় দিচ্ছেন এবং গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি করতে চেয়েছেন।

এদিকে, মাহির অভিনয়েও ব্যস্ততা রয়েছে। সম্প্রতি তিনি দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’。

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

অভিনেত্রী মাহি গাড়ি ব্যবসায় যুক্ত হলেন

আপলোড সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬