ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নেপালের পরিস্থিতির ওপর বাংলাদেশ গভীরভাবে নজর রাখছে। দেশটিতে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ নেপালি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

প্রসঙ্গত, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের মন্তব্য নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক পোস্ট

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

আপলোড সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬