ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুনসুন থিয়েটারে’ ইতিহাসের পাঠ নিচ্ছেন দর্শকরা: ফারুকী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, একসময় যে ঘরে প্রেস কনফারেন্স হতো, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই ঘর এখন ইতিহাসের পাঠ নেওয়ার জায়গায় পরিণত হয়েছে। বর্তমানে সেখানে চলচ্চিত্র প্রদর্শনী চলছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা ভিড় করছেন।

সোমবার (২৪ আগস্ট) ফারুকী জাদুঘরের একই কক্ষের অতীত ও বর্তমানের দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলোতে কক্ষটির পরিবর্তন তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, ‘এক সময় এই ঘরে প্রেস কনফারেন্স নামে অদ্ভুত জিনিসগুলো হতো। তারপর আসলো ৩৬ জুলাই। আমরা ঘরটা এই রকম পাইলাম। জনতার ক্ষোভের দাগ সর্বত্র।’

বর্তমানে কক্ষটির নাম ‘মুনসুন থিয়েটার’। এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে গত ১৬ বছরের ইতিহাস দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ফারুকী জানান, ‘এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীতে ১৬ বছরের ইতিহাস দেখেন দর্শনার্থীরা। অনেকগুলা শো হয়।’

শিক্ষার্থীদের উপস্থিতি ফারুকীর নজর কেড়েছে। তিনি জানান, সোমবার সকালে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ছবি পোস্ট করে জানিয়েছেন, নির্ধারিত শনিবারের বাইরেও স্কুল শিক্ষার্থীরা জাদুঘর দেখতে আসছে। তিনি লিখেছেন, ‘ছবিতে অনেক স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। তার মানে স্কুল ছাত্রদের জন্য নির্ধারিত শনিবারের বাইরেও তারা যাচ্ছে। ভেরি ইন্সপায়ারিং।’

মোস্তফা সরয়ার ফারুকী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং তার তত্ত্বাবধানে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং কার্যক্রম স্থগিত করেছে ডিএসসিসি

‘মুনসুন থিয়েটারে’ ইতিহাসের পাঠ নিচ্ছেন দর্শকরা: ফারুকী

আপলোড সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬