ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। বিশেষ করে ফাইনালে টাইব্রেকারে ভারতের বিপক্ষে রোনানের পানেনকা পেনাল্টি গোলের মাধ্যমে বাংলাদেশ এই শিরোপা অর্জন করে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার গল্পটি রোমাঞ্চকর। ‘সেভ বাংলাদেশ ফুটবল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসেজ পাওয়ার পর তারা প্রথমে বিভ্রান্ত হন, তবে পরে বুঝতে পারেন এটি একটি বৈধ প্ল্যাটফর্ম। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ তাদের মায়ের কোনো বাংলাদেশি পাসপোর্ট ছিল না। নানা ধাপ পেরিয়ে মার্চে নিউইয়র্ক ও দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তারা। সাফ জয়ের পর মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসকে তারা আমেরিকার যুব ফুটবলের তুলনায় একেবারেই আলাদা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

ফাইনালে রোনানের পানেনকা পেনাল্টি নিয়ে ডেকলান জানান, তিনি জানতেন রোনান এই শট নেবে, কারণ এটি তার স্বভাবসুলভ স্টাইল। বিদেশি ফুটবলার হিসেবে দলে যোগ দেওয়ায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাদের। তবে মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে তারা দ্রুত স্থানীয় সতীর্থদের আস্থা অর্জন করেন।

সুলিভান ভাইদের সাফল্যের পর এখন ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের ভালো একাডেমিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত

আপলোড সময় : ১১:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬