মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ জানিয়েছেন, আগামী দিনে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে থাকবে।
আজ বুধবার মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীবেষ্টিত চরাঞ্চলের সুফলভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ বলেন, ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এদিকে, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনলাইন ডেক্স 






















