ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সভায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেছেন, বিএনপি মা-বোনদের কথা চিন্তা করে। তিনি সকলকে জান্নাতি গ্রুপ থেকে দূরে থাকার এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিএনপি সরকারের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে কামরুজ্জামান বলেন, শহীদ জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তার কর্মী।

তিনি তৃতীয় শক্তি থেকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়।

পার্বতীপুর পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাদো, যুগ্ম আহবায়ক মাহবুব রশিদ সংগ্রাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়াম।

সংবর্ধনা ও পরিচিতি সভায় সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি, ইরান সামরিক বাহিনীকে বেতন দিতে পারছে না

বিএনপির সভায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান

আপলোড সময় : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬