ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে মো. আকতার হোসেনের নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মো. আকতার হোসেন নিয়োগ পেয়েছেন। তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বর্তমান মুখপাত্র এন এম নাসিরুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়। এর আগে, ২৮ মার্চ এন এম নাসিরুদ্দিনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আদেশ অনুযায়ী, উপ-কমিশনার মো. আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই আদেশে উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ নগর পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাকে নিয়ে কটূক্তির জন্য অনুতপ্ত রকিবকে ক্ষমা করলেন তাহেরী

ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে মো. আকতার হোসেনের নিয়োগ

আপলোড সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬