ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যাট কামিন্সের মুখে বাংলাদেশের প্রশংসা, নিজেদের ব্যর্থতা স্বীকার অস্ট্রেলিয়া অধিনায়কের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে জয় ছাড়া বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, 'দর্শকরা আমাদের হারকে কিভাবে মূল্যায়ন করবে তা জানি না। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি ম্যাচ জেতা যায়।' তিনি আরও বলেন, 'আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা একটি শক্তিশালী দল।'

ম্যাকাই টেস্টে খেলার অভিজ্ঞতা কম হওয়ায় উভয় দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, 'কিছু ফুটেজ দেখেছি, তবে পিচের অবস্থান এখন ভিন্ন হতে পারে।' কামিন্সের মতে, দীর্ঘ সময় ব্যাট করে যেতে পারলে ভালো ফলাফল আসতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

প্যাট কামিন্সের মুখে বাংলাদেশের প্রশংসা, নিজেদের ব্যর্থতা স্বীকার অস্ট্রেলিয়া অধিনায়কের

আপলোড সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬