ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সাবেক মেয়রসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় অভিযোগের ভিত্তিতে ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং চারজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন, যিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এবং তিনটি ভিডিও উপস্থাপন করেন।

প্রসিকিউশনের দাবি, ভিডিওগুলোতে কয়েকজন আসামিকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় এবং তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৩৪ জনের মধ্যে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ছাড়াও রয়েছেন বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, এবং আরও অনেকে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিব নিহত হন। এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেক মানুষ আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

রাজশাহীর সাবেক মেয়রসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপলোড সময় : ১০:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬