ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসাবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার’。

মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিস ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং ভবিষ্যৎ ফার্মাসিস্টরা অংশ নেন।

সেমিনারে বাংলাদেশে ক্যানসারের ক্রমবর্ধমান ঝুঁকি, বেশি দেখা দেওয়া ক্যানসারের ধরন, ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের Doctor-in-Charge ডা. টিটু কুমার নাথ সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও নির্বাচিত মিনিম্যালি ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারে হাসপাতালের বাংলাদেশ অফিসের Medical Coordination Manager ইসরাত জাহান নিলা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান, যোগাযোগ দক্ষতা, পেশাগত সততা ও রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি ক্যানসারের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

আয়োজকরা জানান, ক্যানসার সচেতনতা, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময় এবং বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬