ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মোবাইল কোর্টের অভিযানে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আল আমিন ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আল আমিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে।

মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে চলে যান। ফলে অভিযান চলাকালে অনেক দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ‘ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

আড়াইহাজারে মোবাইল কোর্টের অভিযানে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

আপলোড সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬