বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে তিনি এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ তিনি উল্লেখ করেন, এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়।
বিরোধীদলীয় নেতা ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের ধৈর্য ও আত্মবিশ্বাস প্রশংসনীয়।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।
অনলাইন ডেক্স 
























