ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোববার (১৬ আগস্ট) রাজধানীর ওয়েস্টিনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।

‘বায়োটেড’ (BioTED) এবং ‘সমরু বায়োসায়েন্স’ (Somru BioScience) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকের বিষয়বস্তু ছিল— ‘জেনেরিক থেকে বায়োসিমিলার এবং ভ্যাকসিন: বায়োইকোনমির পথে বাংলাদেশের বায়োফার্মাসিউটিক্যাল ল্যান্ডস্কেপ তৈরি’。

প্রতিমন্ত্রী বলেন, “৬ মাস হলো আমরা এসেছি। আমরা একটা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চাই। সেই সিগন্যাল বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছি।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং সরকারের নীতি হলো ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদান করা।

বৈঠকে বক্তারা জানান, বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং বিশ্বের ১৬৬টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। বক্তারা জেনেরিক ওষুধের ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন ধাপে যাওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৫টি নীতি প্রস্তাব করা হয়, যার মধ্যে বায়োলজিকস ও ভ্যাকসিনের জন্য ১০ বছর মেয়াদী কৌশলপত্র তৈরি এবং গবেষণা ও উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। বক্তারা বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়নে একটি সমন্বিত বায়োইকোনমি কৌশল প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে কালভার্ট নির্মাণের পরও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে দেড় হাজার মানুষ

বিএনপি সরকার জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬