ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ৫টি কার্গো এলএনজি আমদানি করবে, ব্যয় ১১০০ কোটি টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঁচটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এসব এলএনজি দেশে পৌঁছাবে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

আন্তর্জাতিক প্ল্যাটস সূচকের ভিত্তিতে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এসব কার্গো দেশে সরবরাহ করা হবে। বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখাই এই আমদানির মূল লক্ষ্য।

স্পট মার্কেটের বৈশ্বিক বাজারদর ও সরবরাহ ঝুঁকি বিবেচনায় এনে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর দ্রুত এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

সরকার ৫টি কার্গো এলএনজি আমদানি করবে, ব্যয় ১১০০ কোটি টাকা

আপলোড সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬