ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে টিকটক তারকা শামসু বিবি হত্যার ঘটনায় তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে টিকটক তারকা শামসু বিবিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আরব নিউজের প্রতিবেদন অনুসারে, শামসু বিবি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তার বাবা ফজল সাহিবজাদা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন।

ঘটনার সময় শামসু, তার বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহ গাড়িতে ছিলেন। নাইমাতুল্লাহ জানান, একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়িতে গুলি ছোড়ে। একটি গুলি শামসুর ঘাড়ে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, এতে আসিমা গুরুতর আহত হন।

ফজল সাহিবজাদা জানান, তার মেয়ে প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করতেন এবং তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামে দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল এবং টাকা ফেরত দেওয়ার দাবিতে তারা শামসুকে হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে তিনি ইসলামাবাদে একটি অভিযোগও দায়ের করেছিলেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

পাকিস্তানে টিকটক তারকা শামসু বিবি হত্যার ঘটনায় তদন্ত শুরু

আপলোড সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬