ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ব্যক্তির শ্রবণক্ষমতা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

মৃত্যুর পর একজন মানুষের শ্রবণ ও অনুভূতির ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। বিশেষ করে, মৃত ব্যক্তি কি জীবিতদের কথা শুনতে পান এবং দাফনের সময় আশপাশের ঘটনাগুলো অনুভব করেন কি না—এ বিষয়ে ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি তার ইউটিউব চ্যানেলে কোরআন ও সুন্নাহর আলোকে বলেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির শ্রবণ বা অনুভূতির বিষয়টি নিয়ে অনুমাননির্ভর ধারণা গ্রহণ করা উচিত নয়। বরং রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসগুলোই আমাদের মূল ভিত্তি।

শায়খ আহমাদুল্লাহ জানান, মৃত ব্যক্তির শ্রবণক্ষমতা মূলত কবরস্থ করার পর শুরু হয়। তিনি আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, দাফনের পর মৃত ব্যক্তি তার আত্মীয়-স্বজনদের পায়ের জুতার আওয়াজ শুনতে পান।

এছাড়া, কবরের কাছে গিয়ে কেউ সালাম দিলে মৃত ব্যক্তি সেটি শুনে উত্তর দিতে পারেন—এমন বর্ণনাও রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর হাদিস অনুযায়ী, পরিচিত কেউ কবরের পাশে গিয়ে সালাম দিলে মৃত ব্যক্তি সেটি অনুভব করতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত্যুর পরের এই শ্রবণ ও অনুভূতির বিষয়টি বরজখী জীবনের অংশ। তবে, দাফনের পরের নির্দিষ্ট বিষয়গুলো ছাড়া অন্য কোনো সময় মৃত ব্যক্তির শোনার বিষয়ে হাদিসে বিস্তারিত কিছু পাওয়া যায় না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফর নিয়ে বীণা সিক্রির সমালোচনা

মৃত ব্যক্তির শ্রবণক্ষমতা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

আপলোড সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬