ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করল ছেলে, আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে ছেলে এখলাচুর রহমান। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মায়ের শোয়ার ঘরে ঢুকে তিনি বঁটি দিয়ে সখের বানু (৫৭) কে হত্যা করেন। সখের বানু উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার জেকের আলীর স্ত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্থানীয়রা এখলাচুরকে আটক করে পুলিশে দেন। নিহতের আরেক ছেলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখলাচুর মাকে হত্যার কথা স্বীকার করেছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে।

সখের বানু পাঁচ বছর আগে স্বামী হারানোর পর মানুষের সহায়তায় জীবিকা নির্বাহ করতেন। পাঁচ সন্তানের মধ্যে এখলাচুর সবার বড়। তিনি এক সময় ইটভাটার ট্রাক্টর চালাতেন, তবে পরে মাদকাসক্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি, পরে মাকে হত্যা করেন।

পাঁচ বছর আগে এখলাচুর তার বাবার সঙ্গে ঝগড়া করে তাকে লাথি মারলে তিন দিন অসুস্থ থাকার পর বাবা মারা যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের জেন-জি আন্দোলনের নেতা অভিজিৎ দ্বীপের স্কুল পরিদর্শন, টয়লেটের অবস্থা নিয়ে ক্ষোভ

নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করল ছেলে, আটক

আপলোড সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬