ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার। এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করেছিল র্যাব।
অনলাইন ডেক্স 



















