ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পাম্প ছিনতাইয়ে ১২ লাখ টাকা উদ্ধার, ৮ জনের জড়িত থাকার তথ্য দিল ডিএমপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটজনের জড়িত থাকার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল। শুক্রবার (১৪ আগস্ট) নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০) অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত ১২ লাখ টাকা, ভুয়া র‍্যাব পরিচয়পত্র, ক্যাপ, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত রোববার সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাম্পের মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। ছিনতাইয়ের ঘটনায় পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তের ধারাবাহিকতায় আরও জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, মূল হোতা এখনও পলাতক রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক কারাগারে

উত্তরা পাম্প ছিনতাইয়ে ১২ লাখ টাকা উদ্ধার, ৮ জনের জড়িত থাকার তথ্য দিল ডিএমপি

আপলোড সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬