ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন, ডারউইন টেস্টে টাইগারদের দাপট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

ডারউইন টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের এমন দাপট দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন অশ্বিন।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, 'ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না।'

প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দারুণ শুরু এনে দেন। হাসান মাহমুদ নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। দ্বিতীয় দিনে ব্যাট হাতেও আধিপত্য দেখান টাইগাররা।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন, ডারউইন টেস্টে টাইগারদের দাপট

আপলোড সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬