ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনিক্সে একই ফ্লাইট নম্বরের দুই বিমান, দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের কিছু পর একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ একই ফ্লাইট নম্বর ২৪৮২ নিয়ে প্রায় একই সময়ে আকাশে উঠে পড়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত সিদ্ধান্তের কারণে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারেনি।

ঘটনাটি ঘটে যখন একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণ করছিল এবং অন্যটি ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করছিল। সাধারণত এই রুটে উড়োজাহাজগুলো ভিন্ন সময়ে চলে, কিন্তু আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি দেরি হওয়ায় দুই বিমান একই সময়ে ফিনিক্সের আকাশে চলে আসে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত রেডিওতে দুই বিমানকে আলাদা করে ডাকতে শুরু করেন। একটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’ এবং অন্যটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্টার’। পাইলটরা এই নির্দেশনা বুঝতে পেরে নিরাপদভাবে উড়োজাহাজ পরিচালনা করেন।

দুই বিমান নিরাপদে একে অপরকে অতিক্রম করার পর অবতরণরত বিমানের পাইলট কন্ট্রোলারের দক্ষতার প্রশংসা করেন। কন্ট্রোলার জানান, একই কলসাইন নিয়ে দুটি বিমানকে কাছাকাছি দেখার ঘটনা তার ২৫ বছরের অভিজ্ঞতায় আগে কখনো ঘটেনি।

এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনস জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে নিরাপদ দূরত্ব বজায় ছিল এবং কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইট দুটি পরিচালিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপির ব্যাখ্যা: পরিদর্শন কক্ষে ১৬ লাখ টাকা ব্যয়ের তথ্য

ফিনিক্সে একই ফ্লাইট নম্বরের দুই বিমান, দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

আপলোড সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬