ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২১৩ Time View

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিলি করার অভিযোগে তিন জনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আ ন ম আয়াস নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল জনতা তাদের মারধর করেন। আয়াস ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচিত। জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে এক রিকশাচালক ভিডিও ধারণ করছিলেন। আয়াস তার কাছে গিয়ে ফোন চেক করেন এবং অভিযোগ করেন যে ভিডিওটি যুবলীগের একজনকে পাঠানো হয়েছে।

এ সময় আয়াসের সঙ্গে থাকা কয়েকজন ওই রিকশাচালককে মারধর করেন। পুলিশ এসে রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এর আগে, সকাল সোয়া ১০টার দিকে ফুল দিতে আসা অর্ণব দাস নামের এক যুবলীগের কর্মীকে পুলিশ আটক করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে এবং তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং তাকেও মারধর করা হয়। পরে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। আয়াস সাংবাদিকদের বলেন, তারা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের অপতৎপরতা প্রতিরোধে অবস্থান করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিনিক্সে একই ফ্লাইট নম্বরের দুই বিমান, দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

আপলোড সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬