ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইটেলের নতুন এয়ার কন্ডিশনার বাজারে আসছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

দেশের বাজারে নতুন এয়ার কন্ডিশনার (এসি) নিয়ে এসেছে বৈশ্বিক লাইফস্টাইল ব্র্যান্ড আইটেল। প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের পর এবার কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে প্রবেশ করেছে। আইটেলের এই ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনারটি তাদের নতুন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের প্রথম মডেল।

আইটেল জানিয়েছে, দেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকদের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনায় এই পণ্যটি তৈরি করা হয়েছে। এটি কম খরচে কার্যকর শীতলতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি পরিবারের দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

এয়ার কন্ডিশনারটিতে ডিসি ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। ফলে বিদ্যুৎ খরচ সাশ্রয় করে ৭০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়া, এতে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং বিনামূল্যে সার্ভিস সুবিধা রয়েছে।

আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার মি. ডনসিয়ন বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এই এয়ার কন্ডিশনার তৈরি করা হয়েছে।’ তিনি আরও জানান, বাজারে তাদের দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্যবসা সম্প্রসারণে তারা আনন্দিত।

আইটেলের অনুমোদিত ব্র্যান্ড আউটলেট ও জাতীয় পর্যায়ের অংশীদার রিটেইল চ্যানেলে ইতোমধ্যে এয়ার কন্ডিশনারটির প্রি-বুকিং শুরু হয়েছে। আগস্টের শেষদিকে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের এসি ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার জন্য কার্লকেয়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে আইটেল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, প্রণোদনার ঘোষণা

আইটেলের নতুন এয়ার কন্ডিশনার বাজারে আসছে

আপলোড সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬