ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জয়ের পথে, অস্ট্রেলিয়া চাপে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ২২৮ রানের লিড নিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে টাইগাররা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন শান্ত-মিরাজরা। অলৌকিক কিছু না ঘটলে এই ম্যাচে বাংলাদেশের জয়টি সময়ের ব্যাপার।

তৃতীয় দিনেও বাংলাদেশ অজিদের বিপক্ষে দাপট ধরে রেখেছে। সফরকারীরা প্রতিপক্ষের প্রথম চার ব্যাটারকে তুলে নেয়। তবে দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থাকা স্বাগতিকরা ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দুই অপরাজিত ব্যাটারের প্রতিরোধে ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছে অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা কাটাতে এখনও ৬৭ রানে পিছিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই চাপে পড়ে। ট্রাভিস হেড (১৭), জেক ওয়েদারল্ড (০), মারনাস লাবুশেন (৩১) এবং স্টিভ স্মিথ (৪৪) ফিরে গেলে স্বাগতিকরা ব্যাকফুটে চলে যায়। বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ দুটি এবং স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

ক্যামেরন গ্রিন ও কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি পঞ্চম উইকেটে শক্ত জুটি গড়ে তোলেন। গ্রিন ৪৩ রান এবং ক্যারি ১৯ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, ‘প্রথম দুই থেকে তিন দিন আমরা যেভাবে খেলেছি তা সত্যিই অসাধারণ। ছেলেদের এমন পারফরম্যান্সে আমি সত্যিই খুব খুশি।’

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে): অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৬১/৪ (হেড ১৭, ওয়েদেরল্ড ০, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, গ্রিন ৪৩*, ক্যারি ১৯*; হাসান ২/৩৩, মিরাজ ১/২০, তাইজুল ১/২৮)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপির ব্যাখ্যা: পরিদর্শন কক্ষে ১৬ লাখ টাকা ব্যয়ের তথ্য

বাংলাদেশ জয়ের পথে, অস্ট্রেলিয়া চাপে

আপলোড সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬