বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রীক সাংবিধানিক অধিকার আদায়ের দেশনেত্রী খালেদা জিয়া মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সবকিছু পেয়ে গেছেন— এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।’
ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন কিন্তু কোনোদিন কোনো বিষয়ে আপস করেননি। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।’
অনলাইন ডেক্স 

























