ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে ফাহিমা খাতুন (১০), লামিয়া আক্তার (১৩) এবং সুলতানা আক্তার (১০) রয়েছেন। ফাহিমা জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে এবং লামিয়া ও সুলতানা একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে।

জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, শুক্রবার জুমার নামাজের আগে শিশুরা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের এবং এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সাধারণত লোকজন সেখানে গোসল করতে যেত না। পুকুরটি বাগানের মধ্যে অবস্থিত হওয়ায় এর গভীরতা সম্পর্কে স্থানীয়দের মধ্যে সতর্কতা ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শোভাযাত্রা, তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থন

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬