ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক স্থানে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহাগিলী ও বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং অন্যজন বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবী পূজা অনুষ্ঠানে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানোর সময় বিজয় রায়ের হাতে কামড় দেয়। পরে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া লুনার ডান হাতে সাপ কামড় দিলে তীব্র ব্যথা অনুভব করে। তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে প্রতিবাদ মোমবাতি মিছিলের আয়োজন

কিশোরগঞ্জে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

আপলোড সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬