ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বুধবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১২টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে। তিনি জানান, মাস খানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, হালাল অর্থনীতিকে খাদ্য ও পানীয় খাতের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে এটি খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আন্তর্জাতিক হালাল বাজারের সম্ভাবনা কাজে লাগাতে দেশে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬